সত্যরক্ষা

সত্যরক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা।

সত্যসন্ধ

সত্যসন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা।

সত্যসন্ধান

সত্যসন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান।

সত্যাপনা

সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]।

সত্যাপন

সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]।

সত্য

সত্য [ satya ] বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। ☐ বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। সত্যকার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। সত্যতা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। সত্যদ্রষ্টা (-ষ্টৃ), সত্যদর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। সত্যনারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। সত্যপথ, সত্যপন্থা বি. সত্ প্রকৃত...

সত্বর

সত্বর [ satbara ] বিণ. ক্রি-বিণ. ত্বরাযুক্ত, শীঘ্র, তাড়াতাড়ি (সত্বর সেখানে যাও)। [সং. সহ + ত্বরা]।

সত্ত্বেও

সত্ত্বেও অব্য. কোনো কিছু থাকলেও বা ঘটলেও-এই অর্থবোধক (বারবার বলা সত্ত্বেও করল না, ধনসত্ত্বেও অভাব)।