সদগুণ

সদ্-গুণ (সদ্গুণ, সদগুণ) [ sad-guṇa ] বি. ভালো গুণ, শ্রেষ্ঠ গুণ (চরিত্রের সদ্গুণাবলি)। [সং. সত্1 + গুণ]।

সদগতি

সদ্-গতি (সদ্গতি, সদগতি) [ sad-gati ] বি. 1 উত্তম ব্যবস্হা বা পরিণাম (টাকার সদ্গতি করা); 2 স্বর্গলাভ (বীরের সদ্গতি); 3 মুক্তি (আত্মার সদ্গতি)। [সং. সত্1 + গতি]।

সত্রাস

সত্রাস [ satrāsa ] বিণ. ত্রাসযুক্ত, সভয়, ভীত। [সং. সহ + ত্রাস]।

সদ্বংশ

সদ্-বংশ (সদবংশ ), সদ্বংশ [ sad-baṃśa, sadbaṃśa ] বি. ভালো বংশ। [সং. সত্ 1 + বংশ] । সদ্বংশজাত বিণ. ভালো বংশে জন্মেছে এমন।

সত্র

সত্র [ satra ] বি. 1 অন্নজলাদি বিতরণের স্হান, সদাব্রত, ছত্র (জলছত্র, অন্নসত্র); 2 (দীর্ঘকালব্যাপী) যজ্ঞ; 3 উচ্চবিচারালয় ব্যবস্হাপক-সভা ইত্যাদির অধিবেশন, session (স. প.)। [সং. সদ্ + ত্র]।

সত্যবাদিনী

সত্যবাদিনী স্ত্রী. সত্যবাদী । সত্যবাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন।

সত্যবাদিতা

সত্যবাদিতা বি. সত্যবাদী । সত্যবাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন।

সত্যবাদী

সত্যবাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. সত্যবাদিতা। স্ত্রী. সত্যবাদিনী।

সত্য কথা

সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা।

সত্যকার

সত্যকার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)।