সদযুক্তি

সদ্-যুক্তি (সদযুক্তি, সদ্যুক্তি ) [ sad-yukti ] বি. উত্তম বা ভালো পরামর্শ। [সং. সত্1 + যুক্তি]।

সদম্ভে

সদম্ভে ক্রি-বিণ. দম্ভের সঙ্গে, দম্ভভরে।

সদম্ভ

সদম্ভ [ sadambha ] বিণ. দম্ভযুক্ত, দাম্ভিক, গর্বিত (সদম্ভ ঘোষণা)। [সং. সহ + দম্ভ]। সদম্ভে ক্রি-বিণ. দম্ভের সঙ্গে, দম্ভভরে।

সদভিপ্রায়

সদভিপ্রায় [ sadabhi-prāẏa ] বি. সাধু উদ্দেশ্য। [সং. সত্1 + অভিপ্রায়]।

সদব্যবহার

সদ্-ব্যবহার (সদব্যবহার), সদ্ব্যবহার [ sad-byaba-hāra, sadbyaba-hāra ] বি. 1 উত্তম বা ভদ্র ব্যবহার, শিষ্টাচার; 2 যথাযোগ্যভাবে কাজে লাগানো (সুযোগের সদ্ব্যবহার)। [সং. সত্1 + ব্যবহার]।

সদ্ব্যবহার

সদ্-ব্যবহার (সদব্যবহার), সদ্ব্যবহার [ sad-byaba-hāra, sadbyaba-hāra ] বি. 1 উত্তম বা ভদ্র ব্যবহার, শিষ্টাচার; 2 যথাযোগ্যভাবে কাজে লাগানো (সুযোগের সদ্ব্যবহার)। [সং. সত্1 + ব্যবহার]।

সদ্বুদ্ধি

সদ্-বুদ্ধি (সদবুদ্ধি), সদ্বুদ্ধি [ sad-buddhi, sadbuddhi ] বি. শুভ বা উত্তম বুদ্ধি, সুবুদ্ধি। [সং. সত্ 1 + বুদ্ধি]।

সদয়

সদয় [ sadaẏa ] বিণ. 1 দয়ালু (গরিবের দুঃখ দেখে সদয় হওয়া); 2 অনুকূল (সদয় আচরণ)। [সং. সহ + দয়া]।

সদবুদ্ধি

সদ্-বুদ্ধি (সদবুদ্ধি), সদ্বুদ্ধি [ sad-buddhi, sadbuddhi ] বি. শুভ বা উত্তম বুদ্ধি, সুবুদ্ধি। [সং. সত্ 1 + বুদ্ধি]।

সদবিবেচক

সদ্-বিবেচক (সদবিবেচক, সদ্বিবেচক) বিণ. সদ্বিবেচনাকারী।