সদর্থক

সদর্থক [ sadarthaka ] বিণ. 1 অস্তিত্ববাচক, ধনাত্মক; 2 হ্যাঁ-বোধক; positive; 3 সাধু বা উত্তম অর্থসূচক। [সং. সত্1 + অর্থ + ক]। তু. নঞর্থক।

সদস্য

সদস্য [ sadasya ] বি. 1 সংঘ প্রতিষ্ঠান দল ইত্যাদির সভ্য; 2 সভাসদ। [সং. সদস্ + য]।

সদর দরজা

সদর দরজা — বাড়ির বাইরের দিকের প্রধান দরজা।

সদর জমা

সদর খাজনা, সদর জমা — সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব।

সদর খাজনা

সদর খাজনা, সদর জমা — সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব।

সদর

সদর [ sadara ] বি. 1 জেলার প্রধান নগর (মোকদ্দমার তদারকে সদরে যেতে হবে); 2 বাড়ির বাইরের অংশ; 3 অন্তঃপুরের বার (মেয়েদের সদরে আসা); 4 বাইরের পিঠ, বাইরের দিক (যা করছে সদরেই করছে, লুকিয়ে করছে না)। ☐ বিণ. 1 জেলার প্রধান শহর-সম্পর্কিত (সদর আদালত); 2 প্রধান (সদর কাছারি); 3 বাইরের (সদর দরজা)। [আ. সদ্র্]। সদরআলা, সদরালা বি. সাবজজ। সদর কাছারি — প্রধান কার্যালয় বা দফতর। সদর খাজনা, সদর জমা — সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব। সদর দরজা — বাড়ির বাইরের দিকের প্রধান দরজা। সদর নায়েব — সদর কাছারির নায়েব।