সদানন্দময়ী

সদানন্দময়ী (সদানন্দময়ী কালী) স্ত্রী. সদানন্দময় । সদানন্দময় বিণ. সর্বদা আনন্দপূর্ণ।

সদানন্দময়

সদানন্দময় বিণ. সর্বদা আনন্দপূর্ণ। স্ত্রী. সদানন্দময়ী (সদানন্দময়ী কালী)।

সদানন্দ

সদানন্দ বিণ. চির আনন্দময়। ☐ বি. শিব।

সদা

সদা [ sadā ] ক্রি-বিণ. অব্য. 1 সর্বদা, সতত, সব সময়; 2 চিরকাল। [সং. সর্ব + দা (নি.)]। সদানন্দ বিণ. চির আনন্দময়। ☐ বি. শিব। সদানন্দময় বিণ. সর্বদা আনন্দপূর্ণ। স্ত্রী. সদানন্দময়ী (সদানন্দময়ী কালী)। সদাব্রত বি. অন্নসত্র। সদাশিব বি. সতত মঙ্গলময় মহাদেব। ☐ বিণ. (বাং.) অতি উদার; সর্বদাই এবং অল্পেই সন্তুষ্ট (সদাশিব ব্যক্তি)। সদাশ্রুত বিণ. সর্বদা বা প্রায়ই শোনা যায় বা শোনা হয় এমন। সদাসর্বদা অব্য. ক্রি-বিণ. সারাক্ষণ।

সদসত

সদসত্ (সদসত, সদসৎ) [ sadasat ] বিণ. 1 সত্ ও অসত্; 2 ভালো ও মন্দ; 3 ন্যায় ও অন্যায়; 4 প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ; 5 অস্তিত্ববিশিষ্ট ও অস্তিত্বহীন। [সং. সত্1 + অসত্]।

সদলে

সদলে ক্রি-বিণ. স্বপক্ষীয় লোকজনের সঙ্গে।

সদলবলে

সদলবলে ক্রি-বিণ. (বাং.) সঙ্গীসাথি সঙ্গে নিয়ে।

সদল

সদল [ sadala ] বিণ. দলযুক্ত, দলের সঙ্গে আছে এমন। [সং. সহ + দল]। সদলবলে ক্রি-বিণ. (বাং.) সঙ্গীসাথি সঙ্গে নিয়ে। সদলে ক্রি-বিণ. স্বপক্ষীয় লোকজনের সঙ্গে।

সদর্পে

সদর্পে ক্রি-বিণ. দর্পভরে, গর্বের সঙ্গে।

সদর্প

সদর্প [ sadarpa ] বিণ. দর্পযুক্ত, অহংকৃত, গর্বিত (সদর্প ঘোষণা, সদর্প আচরণ)। [সং. সহ + দর্প]। সদর্পে ক্রি-বিণ. দর্পভরে, গর্বের সঙ্গে।