স সদৃশ সদৃশ [ sadṛśa ] বিণ. অনুরূপ, তুল্য, সমান (পর্বতসদৃশ বিশালতা, সমুদ্রসদৃশ বিস্তার)। [সং. স(সমান) + √ দৃশ্ + অ]। বি. সদৃশতা। সদৃশবিধান বি. রোগোত্পাদক বস্তুর দ্বারাই রোগের চিকিত্সা, হোমিয়োপ্যাথি।
স সদিচ্ছা সদিচ্ছা [ sadicchā ] বি. সত্ বা ভালে উদ্দেশ্য (সদিচ্ছার অভাব নেই); শুভাকাঙ্ক্ষা, মঙ্গলকামনা। [সং. সত্1 + ইচ্ছা]।
স সদালাপ সদালাপ [ sadā-lāpa ] বি. সত্ বা প্রীতিকর কথোপকথন, প্রীতিকর কথাবার্তা। [সং. সত্1 + আলাপ]। সদালাপী (-পিন্) বিণ. সদালাপকারী, প্রীতিকর বা ভালো কথা বলে এমন।