সদ্ভাব

সদ্ভাব [ sadbhāba ] বি. 1 সত্তা, অস্তিত্ব, বন্ধুভাব (ঈশ্বরের সদ্ভাব সম্পর্কে সংশয়); 2 সৌহার্দ্য, বন্ধুভাব (প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা)। [সং. সত্1 + ভাব]।

সদ্বাক্য

সদ্বাক্য [ sadbākya ] বি. উত্তম বাক্য বা ভাষা; ভালো কথা। [সং. সত্1 + বাক্য]।

সদ্ধর্ম

সদ্ধর্ম [ saddharma ] বি. 1 উত্তম ধর্ম; 2 (বৌ. শা.) বৌদ্ধধর্ম। [সং. সত্1 + ধর্ম]।

সদোষ

সদোষ [ sadōṣa ] বিণ. দোষযুক্ত। [সং. সহ + দোষ]।

সদ্যোমুক্ত

সদ্যোমুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত (‘এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত।

সদ্যোমৃতা

সদ্যোমৃতা স্ত্রী. সদ্যোমৃত । সদ্যোমৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন।

সদ্যোমৃত

সদ্যোমৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যোমৃতা।

সদ্য

সদ্য, সদঃ [ sadya, sadḥ ] (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। সদ্যসদ্যতন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। সদ্যপক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃপাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্যসদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্যস্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্যস্নাতা। সদ্যোজাগ্রত বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যোজাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যোজীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয়...

সদৃশতা

সদৃশতা বি. সদৃশ । সদৃশ [ sadṛśa ] বিণ. অনুরূপ, তুল্য, সমান (পর্বতসদৃশ বিশালতা, সমুদ্রসদৃশ বিস্তার)। [সং. স(সমান) + √ দৃশ্ + অ]।

সদৃশবিধান

সদৃশবিধান বি. রোগোত্পাদক বস্তুর দ্বারাই রোগের চিকিত্সা, হোমিয়োপ্যাথি।