সদ্যঃপাতী

সদ্যঃপাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)।

সদ্যসদ্য

সদ্যসদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে।

সদ্যস্নাতা

সদ্যস্নাতা স্ত্রী. সদ্যস্নাত । সদ্যস্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন।

সদ্যস্নাত

সদ্যস্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্যস্নাতা।

সদ্যোজীবী

সদ্যোজীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী (‘জলবিম্ব যথা সদা সদ্যোজীবী’: মধু.)।

সদ্যোমাংস

সদ্যোমাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস।

সদ্ম

সদ্ম [ sadma ] (-দ্মন্) বি. আবাস, গৃহ। [সং. সদ্ + মন্]।