স সন্তর্পণ সন্তর্পণ [ santarpaṇa ] বি. তৃপ্ত করা। ☐ বিণ. তৃপ্তিকর, তৃপ্তিদায়ক। [সং. সম্ + তর্পণ]। সন্তর্পণে ক্রি-বিণ. (বাং.) সতর্কভাবে, অতি সাবধানে (সন্তর্পণে এগোতে লাগল)।
স সন্তরণ সন্তরণ [ santaraṇa ] বি. সাঁতার। [সং. সম্ + তরণ]। সন্তরণদক্ষ, সন্তরণপটু বিণ. সাঁতারে পটু; সাঁতারু। সন্তরণবিদ বি. বিণ. সাঁতারে দক্ষ, সাঁতারু; সাঁতার বিষয়ে অভিজ্ঞ।
স সন্তপ্ত সন্তপ্ত [ santapta ] বিণ. 1 সন্তাপযুক্ত, মানসিক যন্ত্রণাযুক্ত (শোকসন্তপ্ত); 2 উত্তাপযুক্ত; 3 জরাদিহেতু দেহে অধিক তাপযুক্ত। [সং. সম্ + তপ্ত]।