সন্দেহ
সন্দেহ [ sandēha ] বি. 1 সংশয়, সত্যতানির্ণয়ে অনিশ্চয়তা (মনে সন্দেহ জন্মেছে); 2 অপরাধী বলে অনুমান (আপনি কাকে সন্দেহ করেন?)। [সং. সম্ + √ দিহ্ + অ]। সন্দেহ জনক বিণ. সন্দেহ জন্মায় এমন, যাকে সন্দেহ করা যায় এমন। সন্দেহ বাতিক বি. কারণে-অকারণে সন্দেহ করার বদভ্যাস। সন্দেহ ভঞ্জন বি. সংশয়মোচন। সন্দেহাতীত বিণ. সন্দেহের বাইরে, সন্দেহ করা যায় না এমন।
সন্দিগ্ধতা
সন্দিগ্ধতা বি. সন্দিগ্ধ। সন্দিগ্ধ [ sandigdha ] বিণ. 1 সন্দেহযুক্ত (সন্দিগ্ধ মন); 2 অনিশ্চয় (সন্দিগ্ধ বিষয়)। [সং. সম্ + √ দিহ্ + ত]।