সন্ধি
সন্ধি [ sandhi ] বি. 1 মিলন; 2 বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি (ভার্সাইয়ের সন্ধি); 3 মিলনস্হান বা জোড় (সন্ধিমুখ); 4 শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ (ঊরুসন্ধি); 5 মিলনকাল (যুগসন্ধি, বয়ঃসন্ধি); 6 দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল (সন্ধিক্ষণ, সন্ধিপূজা); 7 খোঁজ, সন্ধান, রহস্য (‘নারীর মায়ার সন্ধি’: কৃত্তি); 8 কৌশল (‘কহিয়া দিব যত আছে সন্ধি’ : ক. ক.); 9 সুড়ঙ্গ, সিঁদ (সন্ধিপথ); 10 (ব্যাক.) সন্নিহিত দুই ধ্বনির মিলন (স্বরসন্ধি)। [সং. সম্ + √ ধা + ই]। সন্ধিকাল, সন্ধিক্ষণ বি. সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময় (ঋতু-পরিবর্তনের সন্ধিকালে, নবযুগের সন্ধিক্ষণ)। সন্ধিপত্র বি. বিবাদের রফা-নিষ্পত্তির পরে...