স সন্নিহিত সন্নিহিত [ sanni-hita ] বিণ. 1 নিকটবর্তী (পর্বতসন্নিহিত নদী); 2 সান্নিধ্যে অবস্হিত; 3 সম্যক স্হাপিত। [সং. সম্ + নিহিত]।
স সন্নিভ সন্নিভ [ sannibha ] বিণ. সদৃশ, তুল্য (তপ্তকাঞ্চসন্নিভ, সূর্যসন্নিভ)। [সং. সম্ + নি + √ ভা + অ]।
স সন্নিবেশ সন্নিবেশ [ sanni-bēśa ] বি. 1 সংস্হাপন (সৈন্যসন্নিবেশ); 2 স্হিতি (ঘনসন্নিবেশ); 3 সংযোগ (গ্রহসন্নিবেশ); 4 ভিতরে প্রবেশ করানো; 5 বিন্যাস। [সং. সম্ + নিবেশ]। সন্নিবেশিত বিণ. সন্নিবিষ্ট করা হয়েছে এমন; স্হাপিত।