স সপ্তাশীতি সপ্তাশীতি [ saptāśīti ] বি. বিণ. সাতাশি। [সং. সপ্ত + অশীতি]। সপ্তাশীতিতম বিণ. সাতাশি সংখ্যক। স্ত্রী. সপ্তাশীতিতমী।
স সপুষ্পক সপুষ্পক [ sapuṣpaka ] বিণ. পুষ্প আছে এমন, পুষ্পের সঙ্গে বর্তমান (সপুষ্পক উদ্ভিদ)। [সং. সহ + পুষ্প + ক]।
স সপিণ্ডীকরণ সপিণ্ডীকরণ বি. 1 মৃত্যুর এক বত্সর পর (প্রেতত্বমোচনের জন্য) কৃত শ্রাদ্ধ, মৃত পিতৃপুরুষের প্রেতাত্মার জন্য কৃত শ্রাদ্ধবিশেষ; 2 (বিদ্রুপে) সমূহ বিনাশ।
স সপিণ্ড সপিণ্ড [ sapiṇḍa ] বিণ. বি. পিণ্ডাধিকারী অর্থাত্ সপ্তপুরুষান্তর্গত জ্ঞাতি। [সং. সমান + পিণ্ড]। সপিণ্ডতা বি. পিণ্ডাধিকার; জ্ঞাতিত্ব। সপিণ্ডীকরণ বি. 1 মৃত্যুর এক বত্সর পর (প্রেতত্বমোচনের জন্য) কৃত শ্রাদ্ধ, মৃত পিতৃপুরুষের প্রেতাত্মার জন্য কৃত শ্রাদ্ধবিশেষ; 2 (বিদ্রুপে) সমূহ বিনাশ।