সবার

সবাকার, সবার বিণ. সকলের (‘আমার ভাণ্ডার আছে ভ’রে তোমা সবাকার ঘরে ঘরে’: রবীন্দ্র’, ‘যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন’: রবীন্দ্র)।

সবাকার

সবাকার, সবার বিণ. সকলের (‘আমার ভাণ্ডার আছে ভ’রে তোমা সবাকার ঘরে ঘরে’: রবীন্দ্র’, ‘যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন’: রবীন্দ্র)।

সবারে

সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে (‘সবারে আমি প্রণাম করে যাই’: রবীন্দ্র)।

সফেন

সফেন [ saphēna ] বিণ. 1 ফেনাযুক্ত (‘চারিদিকে জীবনের সমুদ্র সফেন’ : জী. দা.); 2 মাড়যুক্ত (সফেন ভাত)। [সং. সহ + ফেন]।

সফেদা

সফেদা [ saphēdā ] বি. 1 চালের গুঁড়ো; 2 সীসা থেকে প্রস্তুত সাদা রং বিশেষ; 3 গোলাকার রসালো ও মিষ্টি ফলবিশেষ। [উ.]।

সফেদ

সফেদ [ saphēda ] বিণ. সাদা, শ্বেত, শুভ্র (সফেদ কাপড়)। [ফা. সফেদ]।

সফল

সফল [ saphala ] বিণ. 1 ফলবান (সফল বৃক্ষ); 2 সিদ্ধিযুক্ত, সিদ্ধ, সার্থক (সফল পরিশ্রম, সফল চেষ্টা)। [সং. সহ + ফল]। সফলতা বি. সাফল্য, সিদ্ধি।

সফরিয়া

সফরি, সফরিয়া বিণ. 1 সফরসংক্রান্ত; 2 সমুদ্রযাত্রা বা সমুদ্রবাণিজ্য-সংক্রান্ত। ☐ বিণ. বি. বাণিজ্যপোতারোহী।

সফরী

সফরী, সফর2 [ sapharī, saphara2 ] বি. পুঁটিমাছ। [সং. সফ (শফ) + √ রা + অ + ঈ]। অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি।