সবকিছু

সবকিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)।

সবচিন

সবচিন বিণ. সবাইকে চেনে এমন।

সবজান্তা

সবজান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)।

সবটা

সবটা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)।

সবে

সবে সর্ব. সকলে (‘সবে মিলি করি কাজ’)। সবে [ sabē ] ক্রি-বিণ. অব্য. 1 মোটে, সর্বসাকুল্যে, সবসুদ্ধ (সবে একশো লোক); 2 মাত্র, কেবল (সবে দুদিন এসেছে); 3 এইমাত্র (সবে ভোর হল)। [সং. সর্ব]। সবে ধন নীলমণি — একমাত্র লোক বা সন্তান। সবেমাত্র ক্রি-বিণ. অব্য. এইমাত্র; কেবল (সবেমাত্র মুখহাত ধুয়ে বসেছি, এমন সময় এল); একমাত্র।

সব

সব [ saba ] বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। ☐ সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। সবকিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। সবচিন বিণ. সবাইকে চেনে এমন। সবজান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। সবটা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। সবরকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। ☐ বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। সবসুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই...

সবরকম

সবরকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। ☐ বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)।

সবসুদ্ধ

সবসুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)।

সব্বাই

সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)।

সবাই

সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)।