সপ্তসমুদ্র
সপ্তসমুদ্র, সপ্তসাগর, সপ্তসিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র।
সপ্তসিন্ধু
সপ্তসমুদ্র, সপ্তসাগর, সপ্তসিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র।
সপ্ত
সপ্ত [ sapta ] (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। সপ্তক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। ☐ বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। সপ্তকী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। সপ্তগ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্যবন্দর, সাতগাঁ। সপ্তচত্বারিংশ, সপ্তচত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। সপ্তচত্বারিংশত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। সপ্তচ্ছদ, সপ্তপর্ণ বি. ছাতিমগাছ। সপ্তজিহ্ব বি. অগ্নি, আগুন। সপ্ততল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। সপ্ততাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। সপ্ততি...