স সপ্তপদী সপ্তপদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। ☐ বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা।
স সপ্তরথী সপ্তরথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর।
স সপ্তর্ষি সপ্তর্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major.