সবৎস

সবৎস [ sabatsa ] বিণ. 1 বাছুরসহ; 2 (কৌতু.) সন্তানসহ। [সং. সহ + বত্স]। বিণ. (স্ত্রী.) সবৎসা (সবত্সা গাভি)।

সপ্তক

সপ্তক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। ☐ বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি।

সপ্তকী

সপ্তকী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা।

সবজেটে

সবজেটে বিণ. সবুজ ধরনের (সবজেটে রং)।

সবজে

সবজে [ sabajē ] বিণ. (কথ্য) সবুজ (সবজে জামা)। [বাং. সবুজ + ইয়া > এ]। সবজেটে বিণ. সবুজ ধরনের (সবজেটে রং)।

সবজি

সবজি [ sabaji ] বি. রেঁধে খাবার উপযোগী আনাজ বা তরি তরকারি। [ফা. সব্জী]। সবজিবাগ বি. সবজির খেত বা বাগান।

সবংশে

সবংশে ক্রি-বিণ. বংশসুদ্ধ, সবাইকে নিয়ে (সবংশে নিহত হলেন)।

সবংশ

সবংশ [ sabaṃśa ] বিণ. বংশসহ। [সং. সহ + বংশ]। সবংশে ক্রি-বিণ. বংশসুদ্ধ, সবাইকে নিয়ে (সবংশে নিহত হলেন)।

সপ্তগ্রাম

সপ্তগ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্যবন্দর, সাতগাঁ।