সবিরাম

সবিরাম [ sabirāma ] বিণ. 1 বিরতিযুক্ত, ছেড়ে-ছেড়ে হয় এমন, in termittent (সবিরাম জ্বর); 2 বিশ্রামযুক্ত। [সং. সহ + বিরাম]।

সবিনয়ে

সবিনয়ে ক্রি-বিণ. বিনয়ের সঙ্গে, বিনীতভাবে (সবিনয়ে জানানো)।

সবিনয়

সবিনয় [ sabinaẏa ] বিণ. বিনয়যুক্ত, বিনীত (সবিনয় নিবেদন)। [সং. সহ + বিনয়]। সবিনয়ে ক্রি-বিণ. বিনয়ের সঙ্গে, বিনীতভাবে (সবিনয়ে জানানো)।

সবিদ্য

সবিদ্য [ sabidya ] বিণ. বিদ্বান, কৃতবিদ্য, বিদ্যা আছে এমন। [সং. সহ + বিদ্যা]।

সবলতা

সবলতা বি. সবল । সবল [ sabala ] বিণ. 1 বলশালী, বলবান; 2 সুস্হ; 3 সসৈন্য। [সং. সহ + বল]।

সবিতা

সবিতা [ sabitā ] (-তৃ) বিণ. প্রসবকারী, জনয়িতা। ☐ বি. 1 সূর্য; 2 ঈশ্বর। [সং. √ সূ + তৃ]। সাবিত্রী বিণ. (স্ত্রী.) প্রসবকারিণী। ☐ বি. প্রসূতি।

সবান্ধবে

সবান্ধবে ক্রি-বিণ. (বাং.) বন্ধুর বা আত্মীয়স্বজনের সঙ্গে।

সবান্ধব

সবান্ধব [ sabāndhaba ] বিণ. ক্রি-বিণ. বান্ধবদের সঙ্গে, বন্ধুসহিত (সবান্ধব উপস্হিতি, সবান্ধব উপস্হিত হওয়া)। [সং. সহ + বান্ধব]। সবান্ধবে ক্রি-বিণ. (বাং.) বন্ধুর বা আত্মীয়স্বজনের সঙ্গে।

সবাক সিনেমা

সবাকচিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতা অভিনেত্রীদের কথা শোনা যায়. talkie.

সবাকচিত্র

সবাকচিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতা অভিনেত্রীদের কথা শোনা যায়. talkie.