স সবুর সবুর [ sabura ] বি. 1 ধৈর্য, ধৈর্যধারণ; 2 অপেক্ষা, দেরি (সবুর সয় না)। [আ. সব্র্]। সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরে অপেক্ষা করলে উত্তম ফল পাওয়া যায়।
স সবুজ সবুজ [ sabuja ] বিণ. বি. 1 বর্ণবিশেষ, বর্ণালিতে আশমানি ও হলুদের মাঝের বর্ণ, গাছপালা ও ঘাসের পাতার বর্ণ, হরিত্; 2 (আল.) অল্পবয়স্ক বা তরুণ (‘ওরে সবুজ ওরে আমার কাঁচা’: রবীন্দ্র)। [ফা. সব্জ]। সবুজাভ বিণ. সবুজের আভাযুক্ত, সবজেটে।
স সবিস্ময় সবিস্ময় [ sabismaẏa ] বিণ. বিস্ময়যুক্ত, বিস্মিত (সবিস্ময় দৃষ্টি)। [সং. সহ + বিস্ময়]। সবিস্ময়ে ক্রি-বিণ. বিস্ময়ের সঙ্গে (সবিস্ময়ে দেখল)।
স সবিস্তর সবিস্তার, (বিরল) সবিস্তর [ sabistāra, (birala) sabistara ] বিণ. 1 বিশদ (সবিস্তার বর্ণনা); 2 বিস্তারযুক্ত; 3 বাহুল্যযুক্ত। [সং. সহ + বিস্তার, বিস্তর]। সবিস্তারে ক্রি-বিণ. বিস্তারিতভাবে (সবিস্তারে লেখা)।
স সবিস্তার সবিস্তার, (বিরল) সবিস্তর [ sabistāra, (birala) sabistara ] বিণ. 1 বিশদ (সবিস্তার বর্ণনা); 2 বিস্তারযুক্ত; 3 বাহুল্যযুক্ত। [সং. সহ + বিস্তার, বিস্তর]। সবিস্তারে ক্রি-বিণ. বিস্তারিতভাবে (সবিস্তারে লেখা)।
স সবিশেষ সবিশেষ [ sabiśēṣa ] বিণ. 1 সম্যকপ্রকার (সবিশেষ আনন্দ); 2 বৈশিষ্ট্যপূর্ণ; 3 খুঁটিনাটিসহ (সবিশেষ বর্ণনা)। ☐ ক্রি বিণ. বিশেষভাবে বা বিশদভাবে। ☐ বিণ.-বিণ. বিশেষভাবে (সবিশেষ উল্লেখযোগ্য)। [সং. সহ + বিশেষ]।