সব্যাজ

সব্যাজ [ sabyāja ] বিণ. ব্যাজসহিত, ছলনাযুক্ত, কপটতাযুক্ত। [সং. সহ + ব্যাজ]।

সব্যসাচী

সব্যসাচী (-চিন্) বিণ. বাম ও দক্ষিণ উভয় হাতেই সমানভাবে শরচালনায় সমর্থ (সব্যসাচী ধনুর্ধর)। ☐ বি. (উভয় হাতেই সমভাবে শরচালনায় দক্ষ বলে) অর্জুন।

সব্য

সব্য [ sabya ] বিণ. 1 বাম, বাঁ; 2 বাম ও দক্ষিণ উভয়। [সং. √ সূ + য]। সব্যসাচী (-চিন্) বিণ. বাম ও দক্ষিণ উভয় হাতেই সমানভাবে শরচালনায় সমর্থ (সব্যসাচী ধনুর্ধর)। ☐ বি. (উভয় হাতেই সমভাবে শরচালনায় দক্ষ বলে) অর্জুন। সব্যেতর বিণ. দক্ষিণ, ডান।

সবেদা

সবেদা [ sabēdā ] বি. গোলাকার রসালো ও মিষ্টি স্বাদের ফলবিশেষ। [সফেদা দ্র]।

সবেমাত্র

সবেমাত্র ক্রি-বিণ. অব্য. এইমাত্র; কেবল (সবেমাত্র মুখহাত ধুয়ে বসেছি, এমন সময় এল); একমাত্র।

সবিস্তারে

সবিস্তারে ক্রি-বিণ. বিস্তারিতভাবে (সবিস্তারে লেখা)।

সবৃদ্ধিক

সবৃদ্ধিক [ sabṛddhika ] বিণ. 1 বৃদ্ধিসহিত, বৃদ্ধিযুক্ত; 2 সুদসহ (সবৃদ্ধিক মূলধন)। [সং. সহ + বৃদ্ধি + ক সমাসান্ত]।