সভাসমিতি

সভাসমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)।

সভাসাহিত্য

সভাসাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature.

সভাস্থ

সভাস্থ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)।

সভা

সভা [ sabhā ] বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। সভাকক্ষ, সভাগৃহ, সভাতল, সভামণ্ডপ, সভাস্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। সভাকবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। সভাকুট্টিম বি. সভার পাকা মেঝে। সভাজন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। সভানেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। সভাপতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক।...

সভর্তৃকা

সভর্তৃকা [ sabhartṛkā ] বিণ. (স্ত্রী.) সধবা; ভর্তাযুক্ত; স্বামীর সঙ্গে। [সং. সহ + ভর্তৃ + ক + আ]।

সভয়ে

সভয়ে ক্রি-বিণ. ভয়ের সঙ্গে, ভীতভাবে (সভয়ে বলা, সভয়ে নিবেদন করা)।

সভয়

সভয় [ sabhaẏa ] বিণ. ভয়যুক্ত, ভীত (সভয় নিবেদন)। [সং. সহ + ভয়]। সভয়ে ক্রি-বিণ. ভয়ের সঙ্গে, ভীতভাবে (সভয়ে বলা, সভয়ে নিবেদন করা)।

সভক্তি

সভক্তি [ sabhakti ] বিণ. ভক্তিযুক্ত। [সং. সহ + ভক্তি]।

সব্রীড়

সব্রীড় [ sabrīḍ় ] বিণ. ব্রীড়াযুক্ত, সলজ্জ। [সং. সহ + ব্রীড়া]।