সভ্য
সভ্য [ sabhya ] বি. সভা বা সংঘের সদস্য। ☐ বিণ. 1 ভদ্র (সভ্য আচরণ, সভ্য জগত্); 2 শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন। [সং. সভা + য]। স্ত্রী. সভ্যা। সভ্যতা বি. 1 ভদ্র আচরণ; 2 মার্জিত রুচি, মন ও প্রবৃত্তির উত্কর্ষ এবং তদনুযায়ী জীবনযাপন প্রণালী। সভ্যতাভিমানী (-নিন্) বিণ. ভদ্র ও মার্জিত বলে গর্বকারী। স্ত্রী. সভ্যতাভিমানিনী। সভ্যপদ বি. কোনো সংস্হা প্রতিষ্ঠান বা দলের সদস্যতা। সভ্যভব্য বিণ. শিষ্ট ও ভদ্র। সভ্যসমাজ বি. সমাজের শিষ্ট ও মার্জিতরুচি সম্প্রদায়।
সভা আহ্বান করা
সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা।