সভ্যতাভিমানিনী
সভ্যতাভিমানিনী স্ত্রী. সভ্যতাভিমানী। সভ্যতাভিমানী (-নিন্) বিণ. ভদ্র ও মার্জিত বলে গর্বকারী।
সম
সম [ sama ] বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। ☐ বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। সমকক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. সমকক্ষা। সমকক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। সমকাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. সমকামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. সমকামিতা। সমকাল বি. একই সময়...