সমকামিতা

সমকামিতা বি. সমকামী । সমকামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি।

সমকামী

সমকামী, সমপ্রেমী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. সমকামিতা, সমপ্রেমিতা।

সমকাল

সমকাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)।

সমকালীন

সমকালিক, সমকালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)।

সমকালিক

সমকালিক, সমকালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)।

সমকেন্দ্রিক

সমকেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)।

সমকোণ

সমকোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle.

সমকোণী ত্রিভুজ

সমকোণী ত্রিভুজ – যার যেকোন একটি কোণ ১ সমকোণ বা ৯০° এর সমান। দ্র ত্রি।

সমকৌণিক

সমকৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত।

সমজাতীয়ত্ব

সমজাতীয়তা, সমজাতীয়ত্ব বি. সমজাতীয় । সমজাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত।