সমবেত সংগীত

সমবেত সংগীত বি. অনেকের মিলিত কণ্ঠের গান, সম্মেলক গান।

সমবর্তিনী

সমবর্তিনী বিণ. (স্ত্রী.) সমবতী । সমবতী [ sama-batī ] (-র্তিন্) বিণ. সমানভাবে বা সদৃশভাবে অবস্হিত। [সং. সম্ + √ বৃত্ + ইন্]।

সমবতী

সমবতী [ sama-batī ] (-র্তিন্) বিণ. সমানভাবে বা সদৃশভাবে অবস্হিত। [সং. সম্ + √ বৃত্ + ইন্]। বিণ. (স্ত্রী.) সমবর্তিনী। বি. সমবর্তিতা।

সমন্বিতা

সমন্বিতা স্ত্রী. সমন্বিত । সমন্বিত বিণ. 1 যুক্ত, বিশিষ্ট; 2 সমন্বয়যুক্ত, অবিরুদ্ধ।

সমন্বিত

সমন্বিত বিণ. 1 যুক্ত, বিশিষ্ট; 2 সমন্বয়যুক্ত, অবিরুদ্ধ। স্ত্রী. সমন্বিতা।

সমন্বয়

সমন্বয় [ samanbaẏa ] বি. 1 সংগতি, সামঞ্জস্য (জ্ঞান ও কর্মের সমন্বয়); 2 অবিরোধ, মিলন (বিভিন্ন বিভাগের বা কর্মপ্রচেষ্টার সমন্বয়)। [সং. সম্ + অন্বয়]। সমন্বিত বিণ. 1 যুক্ত, বিশিষ্ট; 2 সমন্বয়যুক্ত, অবিরুদ্ধ। স্ত্রী. সমন্বিতা।

সমন্তাত

সমন্তাত্ (সমন্তাত, সমন্তাৎ), সমন্ততঃ [ samantāt, samantatḥ ] (-তস্) অব্য. (অপ্র.) সর্বত, সর্বদিকে, সর্বত্র। [সং. সমস্ত + আত্, তস্]।

সমন

সমন [ samana ] বি. আদালতে হাজির হওয়ার হুকুমনামা, পরোয়ানা। [ইং. summons]।

সমধিক

সমধিক [ samadhika ] বিণ. অত্যন্ত, খুব বেশি, ঢের বেশি (সমধিক ক্লান্ত, সমধিক দুঃখিত)। [সং. সম্ + অধিক]।

সমতীত

সমতীত [ samatīta ] বিণ. সম্পূর্ণ অতীত, বিগত। [সং. সম্ + অতীত]।