সময়

সময় [ samaẏa ] বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 10 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। সময়নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. সময়নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে (‘ভেঙে পড়ে সময়-সময়’:...

সমভিব্যাহারে

সমভিব্যাহারে ক্রি-বিণ. সঙ্গে, সাথে (পাত্র-মিত্র সমভিব্যাহারে চলেছেন)।

সমভিব্যাহারী

সমভিব্যাহারী (-রিন্) বিণ. সঙ্গে থাকে এমন, সঙ্গে রয়েছে এমন, সঙ্গী।

সমবেত

সমবেত [ samabēta ] বিণ. 1 সম্মিলিত একত্রীকৃত বা একত্রীভূত (সমবেত চেষ্টা, সমবেত অতিথিবৃন্দ); 2 সঞ্চিত; 3 নিত্যসম্বন্ধ। [সং. সম্ + অব + √ ই + ত]। সমবেত সংগীত বি. অনেকের মিলিত কণ্ঠের গান, সম্মেলক গান।

সমবায়ী

সমবায়ী (-য়িন্) বিণ. 1 সমবেত বা যৌথ কর্মপ্রচেষ্টাযুক্ত; 2 নিত্যসম্বন্ধী; 3 উপাদানস্বরূপ।

সমবায় সমিতি

সমবায় সমিতি — পরস্পরকে সাহায্য করার জন্য যৌথভাবে গঠিত ও পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠান, cooperative society.

সমবায়

সমবায় [ samabāẏa ] বি. 1 মিলন (নানা গুণের সমবায়, বিভিন্ন বস্তুর সমবায়ে গঠিত); 2 নিত্য সম্বন্ধ (অবয়ব ও অবয়বীর সমবায়); 3 একত্র হওয়ার বুদ্ধি ও প্রয়াস (রাষ্ট্রিক সমবায়); 4 সমবেত বা যৌথ কর্মপ্রচেষ্টা, coopera tion. [সং. সম্ + অব + √ ই + অ]। সমবায় সমিতি — পরস্পরকে সাহায্য করার জন্য যৌথভাবে গঠিত ও পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠান, cooperative society. সমবায়ী (-য়িন্) বিণ. 1 সমবেত বা যৌথ কর্মপ্রচেষ্টাযুক্ত; 2 নিত্যসম্বন্ধী; 3 উপাদানস্বরূপ।

সমবস্হ

সমবস্হ [ samabasha ] বিণ. সদৃষ বা একই অবস্হাযুক্ত। [সং. সম্ + অবস্হা]।

সমবর্তিতা

সমবর্তিতা বি. সমবতী । সমবতী [ sama-batī ] (-র্তিন্) বিণ. সমানভাবে বা সদৃশভাবে অবস্হিত। [সং. সম্ + √ বৃত্ + ইন্]।

সমভিব্যাহার

সমভিব্যাহার [ samabhi-byāhāra ] বি. সঙ্গ, একত্র অবস্হান বা গমন। [সং. সম্ + অভি + বি + আ + √ হৃ + অ]। সমভিব্যাহারী (-রিন্) বিণ. সঙ্গে থাকে এমন, সঙ্গে রয়েছে এমন, সঙ্গী। সমভিব্যাহারে ক্রি-বিণ. সঙ্গে, সাথে (পাত্র-মিত্র সমভিব্যাহারে চলেছেন)।