সমর্পণ

সমর্পণ [ samarpaṇa ] বি. 1 সকল স্বত্ব ত্যাগপূর্বক দান (কন্যাসমর্পণ); 2 উত্সর্গ; 3 প্রদান, অর্পণ (সর্বস্বসমর্পণ); 4 স্হাপন। [সং. সম্ + অর্পণ]। সমর্পণীয় বিণ. সমর্পণের যোগ্য। সমর্পা ক্রি. (কাব্যে) সমর্পণ করা। সমর্পিত বিণ. সমর্পণ করা হয়েছে এমন। স্ত্রী. সমর্পিতা।

সমর্থিতা

সমর্থিতা স্ত্রী. সমর্থিত । সমর্থিত বিণ. সমর্থন করা হয়েছে এমন, সমর্থনপ্রাপ্ত।

সমর্থিত

সমর্থিত বিণ. সমর্থন করা হয়েছে এমন, সমর্থনপ্রাপ্ত। স্ত্রী. সমর্থিতা।

সমল

সমল [ samala ] বিণ. ময়লাযুক্ত। [সং. সহ + মল]।

সমর্পিতা

সমর্পিতা স্ত্রী. সমর্পিত । সমর্পিত বিণ. সমর্পণ করা হয়েছে এমন।

সমর্পিত

সমর্পিত বিণ. সমর্পণ করা হয়েছে এমন। স্ত্রী. সমর্পিতা।

সমর্পা

সমর্পা ক্রি. (কাব্যে) সমর্পণ করা।

সমর্থন

সমর্থন [ samarthana ] বি. 1 প্রতিপোষণ; 2 পক্ষাবলম্বন (অন্যায়ের সমর্থন); 3 দৃঢ়ীকরণ। [সং. সম্ + √ অর্থ্ + অন]। সমর্থিত বিণ. সমর্থন করা হয়েছে এমন, সমর্থনপ্রাপ্ত। স্ত্রী. সমর্থিতা।

সমর্থক

সমর্থক [ samarthaka ] বিণ. বি. সমর্থনকারী (প্রস্তাবের সমর্থক)। [সং. সম্ + √ অর্থ্ + অক]।

সমর্থতা

সমর্থতা, সামর্থ্য বি. সমর্থ । সমর্থ [ samartha ] বিণ. 1 সক্ষম, পারগ; 2 যোগ্য, উপযুক্ত; 3 কর্মক্ষম, বলিষ্ঠ (সমর্থ দেহ)। [সং. সম্ + √ অর্থ্ + অ]।