সমাংশ

সমাংশ [ samāṃśa ] বি. সমান অংশ বা ভাগ। [সং. সম্ + অংশ]। সমংশিত বিণ. সমান অংশে বিভক্ত।

সমা

সমা [ samā ] বিণ. সম -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. সংবত্সর। [সম দ্র]।

সমস্যা

সমস্যা [ samasyā ] বি. 1 অতি জটিল প্রশ্ন বা বিষয় (সমস্যার সৃষ্টি বা মীমাংসা); 2 সংকট (সমস্যায় পড়েছে); 3 চারপাদ বা দ্বিপাদ শ্লোকের যে একপাদ অরচিত রেখে অন্য কাউকে পূরণ করতে দেওয়া হয়। [সং. সম্ + √ অস্ + য + আ]। সমস্যাপূরণ বি. সমস্যার সমাধান।

সমস্যমান

সমস্যমান [ samasya-māna ] বিণ. (ব্যাক.) সমাসবদ্ধ করা হচ্ছে এমন। [সং. সম্ + √ অস্ + মান (শানচ্)]।

সমস্ত

সমস্ত [ samasta ] বিণ. সকল, সমুদায়, সম্পূর্ণ (সমস্ত দিন)। ☐ বি. 1 সবটুকু, সবকিছু (ঘরের সমস্তটা ভিজেছে, সমস্ত শুনেছি); 2 (ব্যাক.) সমাসবদ্ধ। [সং. সম্ + √ অস্ + ত]।

সমষ্টি

সমষ্টি [ samaṣṭi ] বি. সাকল্য, সমগ্রতা; মোট; যোগফল। [সং. সম্ + √ অশ্ (=ব্যাপ্তি) + তি]।

সমলংকৃত

সমলংকৃত [ samala-ṅkṛta ] বিণ. সুসজ্জিত; যথাযথ বেশভূষা-পরিহিত। [সং. সম্ + অলংকৃত]।