সমাক্ষ

সমাক্ষ [ samākṣa ] বিণ. সমান অক্ষবিশিষ্ট, একাঙ্কিক, co-axial (বি. প.)। [সং. সম্ + অক্ষ]। সমাক্ষরেখা বি. (ভূগো.) নিরক্ষরেখার সমান্তরালবর্তী ভূপৃষ্ঠস্হ কাল্পনিক রেখা, parallel of latitude (বি. প.)।

সমাকলন

সমাকলন [ samā-kalana ] বি. বিভিন্ন উপাদানের মিলন বা একীকরণ, integration (বি.প.)। [সং. সম্ + আ + √ কল্ + অন]।

সমাকর্ষী

সমাকর্ষী (-র্ষিন্) বিণ. সমাকর্ষণকারী। ☐ বি. বহুদূরগামী গন্ধ।

সমাকর্ষণ

সমাকর্ষণ [ samā-karṣaṇa ] বি. সম্যক আকর্ষণ। [সং. সম্ + আকর্ষণ]। সমাকর্ষী (-র্ষিন্) বিণ. সমাকর্ষণকারী। ☐ বি. বহুদূরগামী গন্ধ।

সমাক্রান্তা

সমাক্রান্তা স্ত্রী. সমাক্রান্ত । সমাক্রান্ত [ samā-krānta ] বিণ. 1 আক্রান্ত; 2 গৃহীত; 3 অধিষ্ঠিত; 4 পরিব্যাপ্ত। [সং. সম্ + আক্রান্ত]।

সমাক্রান্ত

সমাক্রান্ত [ samā-krānta ] বিণ. 1 আক্রান্ত; 2 গৃহীত; 3 অধিষ্ঠিত; 4 পরিব্যাপ্ত। [সং. সম্ + আক্রান্ত]। স্ত্রী. সমাক্রান্তা।

সমাকৃতি

সমাকৃতি [ samā-kṛti ] বি. সমান বা একই আকৃতি। ☐ বিণ. সমান আকৃতিবিশিষ্ট। [সং. সম্ + আক়ৃতি]।

সমাকুলতা

সমাকুলতা বি. সমাকুল । সমাকুল [ samā-kula ] বিণ. 1 অত্যন্ত আকুল বা কাতর; 2 পরিব্যাপ্ত, পরিপূর্ণ (গন্ধসমাকুল, বিঘ্নসমাকুল); 3 সংশয়যুক্ত। [সং. সম্ + আকুল]।

সমাকুল

সমাকুল [ samā-kula ] বিণ. 1 অত্যন্ত আকুল বা কাতর; 2 পরিব্যাপ্ত, পরিপূর্ণ (গন্ধসমাকুল, বিঘ্নসমাকুল); 3 সংশয়যুক্ত। [সং. সম্ + আকুল]। বি. সমাকুলতা।

সমাকীর্ণ

সমাকীর্ণ [ samā-kīrṇa ] বিণ. 1 পরিব্যাপ্ত; 2 সংকুল (বিপত্সমাকীর্ণ)। [সং. সম্ + আকীর্ণ]।