স সমাচ্ছন্নতা সমাচ্ছন্নতা বি. সমাচ্ছন্ন । সমাচ্ছন্ন [ samācchanna ] বিণ. 1 সম্পূর্ণ আচ্ছন্ন বা আবৃত (তরুসমাচ্ছন্ন নদীতীরে); 2 অভিভূত (শোকসমাচ্ছন্ন জনক-জননী)। [সং. সম্ + আচ্ছন্ন]।
স সমাচ্ছন্না সমাচ্ছন্না স্ত্রী. সমাচ্ছন্ন । সমাচ্ছন্ন [ samācchanna ] বিণ. 1 সম্পূর্ণ আচ্ছন্ন বা আবৃত (তরুসমাচ্ছন্ন নদীতীরে); 2 অভিভূত (শোকসমাচ্ছন্ন জনক-জননী)। [সং. সম্ + আচ্ছন্ন]।
স সমাচার সমাচার [ samā-cāra ] বি. 1 উত্তম আচরণ, শিষ্টাচার; 2 সংবাদ, খবর, বার্তা। [সং. সম্ + আ + √ চর্ + অ]।
স সমাঘ্রাত সমাঘ্রাত [ samā-ghrāta ] বিণ. বিশেষভাবে ঘ্রাণ নেওয়া হয়েছে এমন (সমাঘ্রাত পুষ্প)। [সং. সম্ + আঘ্রাত]।
স সমাগতা সমাগতা স্ত্রী. সমাগত । সমাগত [ samā-gata ] বিণ. 1 সমুপস্হিত (নবযুগ সমাগত); 2 সম্মিলিত (সমাগত বন্ধুবর্গ)। [সং. সম্ + আগত]।
স সমাগত সমাগত [ samā-gata ] বিণ. 1 সমুপস্হিত (নবযুগ সমাগত); 2 সম্মিলিত (সমাগত বন্ধুবর্গ)। [সং. সম্ + আগত]। স্ত্রী. সমাগতা। সমাগতি, সমাগম বি. 1 উপস্হিতি, আগমন (গ্রীষ্ম সমাগমে); 2 সম্মিলন (জনসমাগম)।
স সমাক্ষরেখা সমাক্ষরেখা বি. (ভূগো.) নিরক্ষরেখার সমান্তরালবর্তী ভূপৃষ্ঠস্হ কাল্পনিক রেখা, parallel of latitude (বি. প.)।