স সমাধান সমাধান [ samā-dhāna ] বি. সমাপন, প্রতিকার, মীমাংসা (প্রশ্নের সমাধান, সমস্যার সমাধান, বিপদের সমাধান)। [সং. সম্ + আ + √ ধা + অন]।
স সমাধা সমাধা [ samādhā ] বি. 1 সমাপন; 2 নিষ্পত্তি, মীমাংসা (কাজের সমাধা, মোকদ্দমার সমাধা)। [সং. সম্ + আ + √ ধা + অ + আ]।
স সমাদর সমাদর [ samādara ] বি. অতিশয় আদর ও যত্ন, সংবর্ধনা। [সং. সম্ + আদর]। সমাদরণীয় বিণ. সমাদরের যোগ্য, সমাদর করা উচিত এমন। সমাদৃত বিণ. সমাদরপ্রাপ্ত। স্ত্রী. সমাদৃতা।