সমান [ samāna ] বিণ. 1 সদৃশ, তুল্য, একরূপ (দুজনের চেহারা সমান, তোমার সমান বুদ্ধি); 2 অভিন্ন (দুটি দ্রব্যেরই মূল্য সমান); 3 একটানা, সমানভাবে (সে সমানে দাঁড়িয়ে রইল); 4 ঋজু, সোজা (লাইন সমান করা); 5 সমতল (ছাদ পিটে সমান করা)। [সং. সম্ + আ + √ অন্ + অ]। সমান-সমান বিণ. 1 তুল্যমূল্য; 2 তুল্যবলশালী; 3 সদৃশ, অভিন্ন। সমানাধিকরণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না। ☐ বিণ. 1 আশ্রয়স্হল বা অবস্হা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণ সম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট। সমানাধিকার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা।