সমাবেশ

সমাবেশ [ samā-bēśa ] বি. 1 সমাগম, একত্র উপস্হিতি বা অবস্হান (জনসমাবেশ, প্রাচ্য-পাশ্চাত্যের একত্র সমাবেশ); 2 অভিনিবেশ; 3 প্রবেশ। [সং. সম্ + আ + √ বিশ্ + অ]; 4 সংস্হাপন, বিন্যাস (নানা বর্ণের সমাবেশ, সৈন্যসমাবেশ)। [সম্ + আ + বিশ্ + ণিচ্ + অ]। সমাবেশিত বিণ. সমাবেশ করা হয়েছে এমন, নিবেশিত।

সমাবৃত

সমাবৃত [ samā-bṛta ] বিণ. 1 সম্পূর্ণ আবৃত বা আচ্ছন্ন; 2 পরিবেষ্টিত (স্ত্রীপুত্রসমাবৃত)। [সং. সম্ + আবৃত]।

সমাবিষ্টা

সমাবিষ্টা স্ত্রী. সমাবিষ্ট । সমাবিষ্ট [ samā-biṣṭa ] বিণ. 1 অভিনিবিষ্ট; 2 প্রবিষ্ট; 3 আক্রান্ত; 4 সমবেত। [সং. সম্ + আবিষ্ট]।

সমাবিষ্ট

সমাবিষ্ট [ samā-biṣṭa ] বিণ. 1 অভিনিবিষ্ট; 2 প্রবিষ্ট; 3 আক্রান্ত; 4 সমবেত। [সং. সম্ + আবিষ্ট]। স্ত্রী. সমাবিষ্টা।

সমাবৃত্ত

সমাবৃত্ত বিণ. 1 প্রত্যাবৃত্ত; 2 ব্রহ্মচর্য পালনের পর গৃহধর্মে প্রত্যাগত।

সমাবর্তন

সমাবর্তন [ samā-bartana ] বি. 1 প্রত্যাবর্তন; 2 ব্রহ্মচর্য পালনের পর গুরুগৃহ থেকে গার্হস্হ্যজীবনে প্রত্যাগমন; 3 (বাং) ‘স্নাতক’ ছাত্রগণকে উপাধি-বিতরণের সভা, convocation. [সং. সম্ + আবর্তন]। সমাবৃত্ত বিণ. 1 প্রত্যাবৃত্ত; 2 ব্রহ্মচর্য পালনের পর গৃহধর্মে প্রত্যাগত।

সমাপ্য

সমাপ্য [ samāpya ] বিণ. সম্পূর্ণ বা শেষ করতে হবে এমন। [সং. সম্ + √ আপি + য]।

সমাপ্তি

সমাপ্তি বি. 1 সমাধা, সমাপন; 2 অবসান; শেষ।

সমাপতন

সমাপতন [ samā-patana ] বি. আকস্মিকভাবে একাধিক ঘটনার যুগপত্ সংঘটন, coincidence. [সং. সম্ + আ + √ পত্ + অন]।

সমান্তরাল

সমান্তরাল (জ্যামি.) বিণ. সর্বত্র সমান ব্যবধানবিশিষ্ট, parallel.