স সমারব্ধ সমারব্ধ [ samā-rabdha ] বিণ. 1 বিশেষভাবে আরম্ভ হয়েছে এমন; 2 আরম্ভ হয়েছে এমন, আরব্ধ। [সং. সম্ + আরব্ধ]।
স সমালোচক সমালোচক [ samā-lōcaka ] বি. বিণ. 1 দোষ গুণের সম্যক বিচার করে এমন; 2 সাহিত্য ও শিল্পকর্মাদির বিবরণসহ যথোপযুক্ত বিচারকারী, critic; 3 (বাং.) দোষ ধরে এমন। [সং. সম্ + আলোচক]। স্ত্রী. সমালোচিকা।
স সমার্থক সমার্থ, সমার্থক [ samārtha, samārthaka ] বিণ. একার্থবোধক; এক বা অনুরূপ অর্থবিশিষ্ট। [সং. সম্ + অর্থ + ক]। সমার্থক শব্দ বি. একই অর্থ বোঝায় এমন শব্দ।
স সমার্থ সমার্থ, সমার্থক [ samārtha, samārthaka ] বিণ. একার্থবোধক; এক বা অনুরূপ অর্থবিশিষ্ট। [সং. সম্ + অর্থ + ক]। সমার্থক শব্দ বি. একই অর্থ বোঝায় এমন শব্দ।
স সমারোহ সমারোহ [ samā-rōha ] বি. 1 (বাং.) জাঁকজমক, আড়ম্বর, ঘটা (দুর্গোত্সবের সমারোহ); 2 (সং.) অতিশয় উন্নতি। [সং. সম্ + আরোহ]।
স সমারূঢ়া সমারূঢ়া স্ত্রী. সমারূঢ় । সমারূঢ় [ samā-rūḍh় ] বিণ. বিশেষভাবে আরূঢ় বা অধিষ্ঠিত। [সং. সম্ + আরূঢ়]।
স সমারূঢ় সমারূঢ় [ samā-rūḍh় ] বিণ. বিশেষভাবে আরূঢ় বা অধিষ্ঠিত। [সং. সম্ + আরূঢ়]। স্ত্রী. সমারূঢ়া।