সমাসক্ত

সমাসক্ত [ samā-sakta ] বিণ. 1 অতিশয় আসক্ত; 2 অভিনিবিষ্ট; 3 সংযুক্ত। [সং. √ সম্ + আসক্ত]। সমাসক্তি বি. 1 অতিশয় আসক্তি; 2 সংযোগ।

সমাস

সমাস [ samāsa ] বি. 1 সংক্ষেপ; 2 সংগ্রহ; 3 মিলন; 4 (ব্যাক.) পরস্পর সম্বন্ধবিশিষ্ট একাধিক পদের একপদীকরণ। [সং. সম্ + √ অস্ + অ]।

সমাশ্রিত

সমাশ্রিত [ samā-śrita ] বিণ. 1 সম্যক আশ্রয়প্রাপ্ত; 2 আচ্ছন্ন, সমাচ্ছন্ন (বটচ্ছায়াসমাশ্রিত মন্দির)। [সং. সম্ + আশ্রিত]।

সমাশ্রয়

সমাশ্রয় [ samā-śraẏa ] বি. 1 আশ্রয়; 2 অবলম্বন (সমাশ্রয়হীন)। [সং. সম্ + আশ্রয়]।

সমালোচ্য

সমালোচ্য বিণ. সমালোচনার যোগ্য বা বিষয়ীভূত।

সমালোচিত

সমালোচিত বিণ. 1 (যার) সমালোচনা করা হয়েছে এমন; 2 নিন্দিত।

সমালোচনীয়

সমালোচনীয় বিণ. সমালোচনা করতে হবে এমন; সমালোচনার যোগ্য।

সমালোচনা

সমালোচন, সমালোচনা [ samā-lōcana, samā-lōcanā ] বি. 1 দোষগুণের সম্যক বিচার; 2 সাহিত্য ও শিল্পকর্মাদির বিবরণসহ যথোপযুক্ত বিচার, criticism. [সং. সম্ + আলোচন, আলোচনা]। সমালোচনীয় বিণ. সমালোচনা করতে হবে এমন; সমালোচনার যোগ্য। সমালোচিত বিণ. 1 (যার) সমালোচনা করা হয়েছে এমন; 2 নিন্দিত। সমালোচ্য বিণ. সমালোচনার যোগ্য বা বিষয়ীভূত।

সমালোচন

সমালোচিকা

সমালোচিকা স্ত্রী. সমালোচক । সমালোচক [ samā-lōcaka ] বি. বিণ. 1 দোষ গুণের সম্যক বিচার করে এমন; 2 সাহিত্য ও শিল্পকর্মাদির বিবরণসহ যথোপযুক্ত বিচারকারী, critic; 3 (বাং.) দোষ ধরে এমন। [সং. সম্ + আলোচক]।