স সমাহিত সমাহিত [ samā-hita ] বিণ. 1 সম্পাদিত; 2 মীমাংসিত; 3 অবহিত; 4 অভিনিবিষ্ট; 5 ধ্যানমগ্ন (সমাহিতচিত্তে); 6 স্হাপিত; 7 কবরে স্হাপিত। [সং. সম্ + আ + √ ধা + ত]। স্ত্রী. সমাহিতা।
স সমাহার সমাহার [ samā-hāra ] বি. 1 সংগ্রহ; 2 মিলন; 3 সমষ্টি; 4 সমূহ; 5 (ব্যাক.) দ্বিগু ও দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিশেষ। [সং. সম্ + আ + √ হৃ + অ]।
স সমাহর্ত্রী সমাহর্ত্রী স্ত্রী. সমাহর্তা । সমাহর্তা (-র্তৃন্) বিণ. 1 সংগ্রহকারী; 2 রাজস্ব আদায়ের ভারপ্রাপ্ত সরকারি কর্মচারী, collector (স. প.)।
স সমাহর্তা সমাহর্তা (-র্তৃন্) বিণ. 1 সংগ্রহকারী; 2 রাজস্ব আদায়ের ভারপ্রাপ্ত সরকারি কর্মচারী, collector (স. প.)। স্ত্রী. সমাহর্ত্রী।
স সমাহরণ সমাহরণ [ samā-haraṇa ] বি. 1 সংগ্রহ করা, একত্রীকরণ; 2 সঞ্চয়। [সং. সম্ + আহরণ]। সমাহর্তা (-র্তৃন্) বিণ. 1 সংগ্রহকারী; 2 রাজস্ব আদায়ের ভারপ্রাপ্ত সরকারি কর্মচারী, collector (স. প.)। স্ত্রী. সমাহর্ত্রী।
স সমাসোক্তি সমাসোক্তি [ samāsōkti ] বি. (অল.) যে অলংকারে প্রাসঙ্গিক বিষয়ে অপ্রাসঙ্গিক বিষয়ের ব্যবহার বা ধর্ম আরোপ করা হয় (যেমন-‘নয়নে তব, হে রাক্ষসপুরি, অশ্রুবিন্দু’: মধু.)। [সং. সমাস + উক্তি]।
স সমাসন্ন সমাসন্ন [ samā-sanna ] বিণ. প্রায় এসে পড়েছে বা নিকটবর্তী হয়েছে এমন, সন্নিহিত। [সং. সম্ + আসন্ন]।