সমীপে

সমীপে অব্য. ক্রি-বিণ. নিকটে।

সমীপ

সমীপ [ samīpa ] বিণ. নিকট, নিকটস্হ, সন্নিহিত। ☐ বি. (বাং.) নিকট, সন্নিধি (রাজসমীপে, সমীপবর্তী)। [সং. সম্ + অপ্ + (=ঈপ্) + অ]। সমীপবতী (-র্তিন্) বিণ. নিকটবর্তী, কাছে আছে এমন। স্ত্রী. সমীপবর্তিনী। বি. সমীপবর্তিতা। সমীপস্হ বিণ. নিকটস্হ। সমীপে অব্য. ক্রি-বিণ. নিকটে।

সমীচীন

সমীচীন [ samīcīna ] বিণ. 1 সংগত (সমীচীন পরামর্শ); উপযুক্ত, উচিত; 2 যথার্থ। [সং. সম্যচ্ + ঈন]।

সমীক্ষ্যকারিতা

সমীক্ষ্যকারিতা বি.সমীক্ষ্যকারী । সমীক্ষ্যকারী (-রিন্) বিণ. পূর্বাপর বা ফলাফল বিবেচনা করে কাজ যে করে।

সমীক্ষ্যকারী

সমীক্ষ্যকারী (-রিন্) বিণ. পূর্বাপর বা ফলাফল বিবেচনা করে কাজ যে করে। বি. সমীক্ষ্যকারিতা।

সমীক্ষ্যবাদী

সমীক্ষ্যবাদী (-দিন্) বিণ. পূর্বাপর বিবেচনা করে কথা বলে এমন।

সমীক্ষ্য

সমীক্ষ্য বি. (বিরল) সাংখ্যদর্শন। ☐ বিণ. বিচার্য।

সমীক্ষিত

সমীক্ষিত বিণ. 1 সম্যক দৃষ্ট, পর্যবেক্ষিত; 2 আলোচিত; 3 অন্বেষিত।

সমীক্ষা

সমীক্ষা বি. 1 সমীক্ষণ; 2 সবিশেষ পর্যালোচনা; 3 যত্ন; 4 মহত্ বা বুদ্ধি প্রভৃতি সাংখ্যের চতুর্বিশতি তত্ত্ব; 5 প্রকৃতি; 6 বুদ্ধি; 7 মীমাংসাদর্শন।

সমীক্ষণ

সমীক্ষণ [ samīkṣaṇa ] বি. 1 সম্যক দৃষ্টি; 2 অন্বেষণ; 3 বিবেচনা; 4 যত্ন; 5 সম্যক জ্ঞান। [সং. সম্ + √ ঈক্ষ্ + অন]। সমীক্ষা বি. 1 সমীক্ষণ; 2 সবিশেষ পর্যালোচনা; 3 যত্ন; 4 মহত্ বা বুদ্ধি প্রভৃতি সাংখ্যের চতুর্বিশতি তত্ত্ব; 5 প্রকৃতি; 6 বুদ্ধি; 7 মীমাংসাদর্শন। সমীক্ষিত বিণ. 1 সম্যক দৃষ্ট, পর্যবেক্ষিত; 2 আলোচিত; 3 অন্বেষিত। সমীক্ষ্য বি. (বিরল) সাংখ্যদর্শন। ☐ বিণ. বিচার্য। সমীক্ষ্যকারী (-রিন্) বিণ. পূর্বাপর বা ফলাফল বিবেচনা করে কাজ যে করে। বি. সমীক্ষ্যকারিতা। সমীক্ষ্যবাদী (-দিন্) বিণ. পূর্বাপর বিবেচনা করে কথা বলে এমন।