সমুদ্ধরণ

সমুদ্ধরণ, সমুদ্ধৃতি [ samuddharaṇa, samuddhṛti ] বি. 1 উত্তোলন; 2 বমন; 3 অন্যের রচনা বা উক্তি থেকে আহরণ। [সং. সম্ + উদ্ + √ হৃ + অন, + তি]। সমুদ্ধৃত বিণ. 1 উত্তোলিত; 2 অন্যের রচনা বা উক্তি থেকে উদ্ধৃত।

সমুদ্ধত

সমুদ্ধত [ samuddhata ] বিণ. 1 বিশেষভাবে উদ্ধত, অবিনীত; 2 দর্পিত দৃপ্ত, গর্বিত (সমুদ্ধত ঘোষণা)। [সং. সম্ + উদ্ + √ হন্ + ত]।

সমুদ্গম

সমুদ্গম [ samudgama ] বি. 1 বিশেষভাবে বাইরে বেরিয়ে আসা বা নিঃসরণ; 2 নিঃসরণ। [সং. সম্ + উদ্ + √ গম্ + অ]।

সমুদ্গত

সমুদ্গত [ samudgata ] বিণ. 1 বিশেষভাবে উদ্গত বা নিঃসৃত; 2 উদ্গত বা নিঃসৃত, বাইরে বেরিয়ে এসেছে এমন (সমুদ্গত বাষ্পপুঞ্জ)। [সং. সম্ + উদ্ + √ গম্ + ত]।

সমুদিত

সমুদিত [ samudita ] বিণ. 1 উদিত; 2 উত্থিত; 3 আবির্ভূত; 4 উত্পন্ন; 5 জাত। [সং. সম্ + উদিত]।

সমুত্থিত

সমুত্থিত বিণ. সমুত্থান করেছে এমন। স্ত্রী. সমুত্থিতা।

সমুত্থান

সমুত্থান [ samutthāna ] বি. 1 সম্যক উত্থান; 2 অভ্যুদয়। [সং. সম্ + উত্থান]। সমুত্থিত বিণ. সমুত্থান করেছে এমন। স্ত্রী. সমুত্থিতা।

সমুতসুক

সমুত্-সুক (সমুতসুক, সমু্ৎসুক) [ samut-suka ] বিণ. অতিশয় উত্সুক, অভীষ্টলাভে আগ্রহান্বিত। [সং. সম্ + উত্সুক]।

সমুতসাদিত

সমুত্-সাদিত (সমুতসাদিত, সমুৎসাদিত) বিণ. 1 সম্পূর্ণরূপে বিনাশিত; 2 সম্পূর্ণ নির্মূল করা হয়েছে এমন।

সমুতসাদন

সমুত্-সাদন (সমুতসাদন, সমুৎসাদন) [ samut-sādana ] বি. সম্যক বিনাশ, সম্পূর্ণ বিনাশ। [সং. সম্ + উত্সাদন]। সমুত্-সাদিত (সমুতসাদিত, সমুৎসাদিত) বিণ. 1 সম্পূর্ণরূপে বিনাশিত; 2 সম্পূর্ণ নির্মূল করা হয়েছে এমন।