সমুদ্ভাসিত

সমুদ্ভাসিত [ samudbhāsita ] বিণ. সম্যক উদ্ভাসিত বা আলোকিত, উজ্জ্বলীকৃত। [সং. সম্ + উদ্ভাসিত]। সমুদ্ভাসন বি. দীপ্তি; শোভাধারণ।

সমুদ্রপথ

সমুদ্রপথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র।

সমুদ্রতীর

সমুদ্রতট, সমুদ্রতীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ।

সমুদ্রতট

সমুদ্রতট, সমুদ্রতীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ।

সমুদ্ভব

সমুদ্ভব [ samudbhaba ] বি. 1 প্রকাশ; 2 উত্পত্তি, জন্ম। [সং. সম্ + উদ্ভব]। সমুদ্ভূত বিণ. উত্পন্ন, জাত।

সমুদ্ধৃত

সমুদ্ধৃত বিণ. 1 উত্তোলিত; 2 অন্যের রচনা বা উক্তি থেকে উদ্ধৃত।

সমুদ্ধৃতি

সমুদ্ধরণ, সমুদ্ধৃতি [ samuddharaṇa, samuddhṛti ] বি. 1 উত্তোলন; 2 বমন; 3 অন্যের রচনা বা উক্তি থেকে আহরণ। [সং. সম্ + উদ্ + √ হৃ + অন, + তি]। সমুদ্ধৃত বিণ. 1 উত্তোলিত; 2 অন্যের রচনা বা উক্তি থেকে উদ্ধৃত।