স্বজনী

স্বজনী বি. (স্ত্রী.) আত্মীয়া; অন্তরঙ্গ সখী (তু. সজনী); (সম্বোধনে) স্বজনি।

স্বতোবিরোধ

স্বতোবিরোধ, স্বতোবিরুদ্ধতা বি. অন্তর্নিহিত অসংগতি, এক অংশের সঙ্গে অন্য অংশের অমিল (চরিত্রে বা লেখার মধ্যে স্বতোবিরোধ), self-inconsistency, self-contradiction, যাতে স্বতঃসিদ্ধ সত্যের সঙ্গে মিল নেই।

স্বতঃস্ফূর্ত

স্বতঃস্ফূর্ত বিণ. আপনা হতে (অর্থাত্ পরের চেষ্টা ছাড়াই) প্রকাশিত (স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বা ধর্মঘট)।

স্বতঃসিদ্ধ

স্বতঃপ্রমাণিত, স্বতঃসিদ্ধ বিণ. এমনই স্পষ্ট যে সত্যতা উপলব্ধির জন্য প্রমাণ অনাবশ্যক, axiomatic.

স্বতঃপ্রমাণিত

স্বতঃপ্রমাণিত, স্বতঃসিদ্ধ বিণ. এমনই স্পষ্ট যে সত্যতা উপলব্ধির জন্য প্রমাণ অনাবশ্যক, axiomatic.

স্বজনপোষণ

স্বজনপোষণ বি. নিজের আত্মীয় বন্ধু বা স্বজনকে অন্যায়ভাবে বা নীতিবহির্ভূতভাবে পোষণ বা সমর্থন।

স্বজন

স্বজন [ sbajana ] বি. নিজের লোক, জ্ঞাতি-কুটুম্ব বন্ধুবান্ধব পরিজন প্রভৃতি (আত্মীয়-স্বজন)। [সং. স্ব + জন]। স্বজনপোষণ বি. নিজের আত্মীয় বন্ধু বা স্বজনকে অন্যায়ভাবে বা নীতিবহির্ভূতভাবে পোষণ বা সমর্থন। স্বজনী বি. (স্ত্রী.) আত্মীয়া; অন্তরঙ্গ সখী (তু. সজনী); (সম্বোধনে) স্বজনি।

স্বচ্ছন্দে

স্বচ্ছন্দে ক্রি-বিণ. 1 সাবলীলভাবে; 2 অনায়াসে; 3 অবাধে; 4 স্বীয় ইচ্ছামতো; 5 স্বাধীনভাবে (সুখে-স্বচ্ছন্দে জীবনযাপন)।

স্বচ্ছন্দতা

স্বাচ্ছন্দ্য, স্বচ্ছন্দতা বি. স্বচ্ছন্দ । স্বচ্ছন্দ [ sbacchanda ] বিণ. 1 অবাধ; 2 স্বাধীন; 3 স্বীয় ইচ্ছানুযায়ী (স্বচ্ছন্দ গতি); 4 সুস্হ; 5 অযত্নজাত (ফুলের স্বচ্ছন্দ বিকাশ)। ☐ বি. 1 স্বীয় ইচ্ছা; 2 স্বেচ্ছাচার। [সং. স্ব + ছন্দ]।

স্বাচ্ছন্দ্য