স সম্পর্কী সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত। স্ত্রী. সম্পর্কিতা, সম্পর্কীয়া।
স সম্পর্কিত সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত। স্ত্রী. সম্পর্কিতা, সম্পর্কীয়া।
স সম্পর্ক সম্পর্ক [ samparka ] বি. সম্বন্ধ, সংস্রব, সংযোগ। [সং. সম্ + √ পৃচ্ + অ]। সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত। স্ত্রী. সম্পর্কিতা, সম্পর্কীয়া।
স সম্পন্না সম্পন্না স্ত্রী. সম্পন্ন । সম্পন্ন [ sampanna ] বিণ. 1 নিষ্পন্ন (সূচারুরূপে সম্পন্ন); 2 সম্পাদিত, সম্পূর্ণ (কাজ সম্পন্ন করা); 3 ঐশ্বর্যশালী, সম্পত্তিশালী (সম্পন্ন গৃহস্হ, সম্পন্ন অবস্হা); 4 যুক্ত, বিশিষ্ট (বুদ্ধিসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন)। [সং. সম্ + √ পদ্ + ত]।
স সম্পন্ন সম্পন্ন [ sampanna ] বিণ. 1 নিষ্পন্ন (সূচারুরূপে সম্পন্ন); 2 সম্পাদিত, সম্পূর্ণ (কাজ সম্পন্ন করা); 3 ঐশ্বর্যশালী, সম্পত্তিশালী (সম্পন্ন গৃহস্হ, সম্পন্ন অবস্হা); 4 যুক্ত, বিশিষ্ট (বুদ্ধিসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন)। [সং. সম্ + √ পদ্ + ত]। স্ত্রী. সম্পন্না।
স সম্পত্তিশালী সম্পত্তিশালী (-লিন্) বিণ. 1 ঐশ্বর্যশালী, ধনী; 2 (বাং.) ভূ-সম্পত্তির অর্থাত্ জায়গাজমির মালিক।
স সম্পত্তি সম্পত্তি [ sampatti ] বি. 1 সম্পদ, বিভব, ঐশ্বর্য; 2 ধন; 3 (বাং.) বিষয়-আশয়, জায়গাজমি; 4 সম্বল। [সং. সম্ + √ পদ্ + তি]। সম্পত্তিশালী (-লিন্) বিণ. 1 ঐশ্বর্যশালী, ধনী; 2 (বাং.) ভূ-সম্পত্তির অর্থাত্ জায়গাজমির মালিক।
স সমেত সমেত [ samēta ] বিণ. 1 সহিত, যুক্ত (দলবলসমেত, সুদসমেত আসল); 2 প্রাপ্তি; 3 উপস্হিত। [সং. সম্ + আ + √ ই + ত]।
স সমৃদ্ধা সমৃদ্ধা স্ত্রী. সমৃদ্ধ । সমৃদ্ধ [ sam়ṛddha ] বিণ. 1 সম্যক বৃদ্ধিপ্রাপ্ত; 2 সম্পদশালী; 3 প্রাচুর্যযুক্ত (ফলপুষ্পসমৃদ্ধ বৃক্ষ)। [সং. সম্ + √ ঋধ্ + ত]।
স সমূল সমূল [ samūla ] বিণ. 1 মূলসহ; 2 কারণসহ; 3 সম্পূর্ণ। [সং. সহ + মূল]। সমূলক বিণ. 1 মূল বা কারণযুক্ত, সহেতুক; 2 সত্য (এই সন্দেহ সমূলক নয়)। সমূলে ক্রি-বিণ. 1 মূলের সঙ্গে; 2 সম্পূর্ণভাবে (সমূলে বিনষ্ট)।