সম্পৃক্ত

সম্পৃক্ত [ sampṛkta ] বিণ. 1 সম্বন্ধযুক্ত, সংস্রবযুক্ত, সংশ্লিষ্ট (পরস্পরসম্পৃক্ত বিষয়); 2 মিলিত। [সং. সম্ + √ পৃচ্ + ত]। স্ত্রী. সম্পৃক্তা।

সম্পূর্ণতা

সম্পূর্ণতা বি. সম্পূর্ণ । সম্পূর্ণ [ sampūrṇa ] বিণ. 1 পরিপূর্ণ (সর্বাঙ্গসম্পূর্ণ), নিষ্পাদিত; 2 সমাপ্ত; 3 সমগ্র, সমুদায় (সম্পূর্ণ রামায়ণ); 4 পুরোপুরি। [সং. সম্ + পূর্ণ]।

সম্পূর্ণ

সম্পূর্ণ [ sampūrṇa ] বিণ. 1 পরিপূর্ণ (সর্বাঙ্গসম্পূর্ণ), নিষ্পাদিত; 2 সমাপ্ত; 3 সমগ্র, সমুদায় (সম্পূর্ণ রামায়ণ); 4 পুরোপুরি। [সং. সম্ + পূর্ণ]। বি. সম্পূর্ণতা।

সম্পূরিত

সম্পূরিত বিণ. সম্পূরণ করা হয়েছে এমন; পরিপূরিত।

সম্পূরক

সম্পূরক [ sampūraka ] বিণ. 1 সম্পূর্ণকারী; 2 (জ্যামি.) যে দুই কোণের যোগফল দুই সমকোণের সমান তারা একে অপরের সম্পূরক, supplementary. [সং. সম্ + পূরক]।

সম্পুটে

সম্পুটে ক্রি-বিণ. (প্রা. কা.) করজোড়ে, হাত জোড় করে।

সম্পুটক

সম্পুট, সম্পুটক [ sampuṭa, sampuṭaka ] বি. 1 ক্ষুদ্র আধার, পেটরা বা কৌটো, casket; 2 ঠোঙা; 3 সংগ্রহ (রচনাসম্পুট)। [সং. সম্ + √ পুট্ + অ]। সম্পুটে ক্রি-বিণ. (প্রা. কা.) করজোড়ে, হাত জোড় করে।

সম্পুট

সম্পুট, সম্পুটক [ sampuṭa, sampuṭaka ] বি. 1 ক্ষুদ্র আধার, পেটরা বা কৌটো, casket; 2 ঠোঙা; 3 সংগ্রহ (রচনাসম্পুট)। [সং. সম্ + √ পুট্ + অ]। সম্পুটে ক্রি-বিণ. (প্রা. কা.) করজোড়ে, হাত জোড় করে।

সম্পাদিত

সম্পাদিত বিণ. সম্পাদনা এমন। সম্পাদনীয় ☐ বি. (জ্যামি.) সমাধান বা পূরণ করতে হবে এমন প্রতিজ্ঞা, problem.

সম্পাদনীয়

সম্পাদনীয় বিণ. সম্পাদন বা নিষ্পাদন করতে হবে এমন।