স সম্প্রদায় সম্প্রদায় [ sampradāẏa ] বি. 1 দল, সমাজ, গোষ্ঠী, সংঘ (হিন্দুসম্প্রদায়, শিক্ষকসম্প্রদায়); 2 গুরুপরম্পরায় প্রাপ্ত উপদেশ বা নির্দেশ (সম্প্রদায়বিরুদ্ধ ব্যাখ্যা)। [সং. সম্ + প্র + √ দা + অ]। সম্প্রদায়ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভূক্ত।
স সম্প্রদান সম্প্রদান [ sampradāna ] বি. 1 দাতার স্বত্বত্যাগপূর্বক সম্পূর্ণরূপে প্রদান বা অর্পণ; 2 বিবাহানুষ্ঠানে বরের হাতে কন্যাকে অর্পণ; 3 (ব্যাক.) কারকবিশেষ। [সং. সম্ + প্রদান]। সম্প্রদাতা (-তৃ) বিণ. বি. সম্প্রদানকারী।
স সম্প্রতি সম্প্রতি [ samprati ] অব্য. ক্রি-বিণ. 1 অধুনা, ইদানীং, আজকাল; 2 এইমাত্র, সবে। [সং. সম্ + প্রতি]।
স সম্প্রাপ্ত সম্প্রাপ্ত [ samprāpta ] বিণ. 1 সম্যক লব্ধ বা প্রাপ্ত; 2 আগত, উপস্হিত। [সং. সম্ + প্রাপ্ত]। সম্প্রাপ্তি বি. 1 সম্যক লাভ বা প্রাপ্তি; 2 আগমন, উপস্হিতি।
স সম্পূরণ সম্পূরণ [ sampūraṇa ] বি. 1 সম্পূর্ণ করা; 2 পরিপূরণ। [সং. সম্ + পূরণ]। সম্পূরিত বিণ. সম্পূরণ করা হয়েছে এমন; পরিপূরিত।
স সম্প্রচার সম্প্রচার [ sampracāra ] বিণ. সর্বত্র বা সম্যক প্রচার অথবা ঘোষণা (বেতারে বা দূরদর্শনে সংবাদ সম্প্রচার করা)। [সং. সম্ + প্রচার]। সম্পচারিত বিণ. সম্প্রচার করা হয়েছে এমন।
স সম্পৃক্তা সম্পৃক্তা স্ত্রী. সম্পৃক্ত । সম্পৃক্ত [ sampṛkta ] বিণ. 1 সম্বন্ধযুক্ত, সংস্রবযুক্ত, সংশ্লিষ্ট (পরস্পরসম্পৃক্ত বিষয়); 2 মিলিত। [সং. সম্ + √ পৃচ্ + ত]।