সম্বন্ধীয়

সম্বন্ধীয় বিণ. বিষয়ক, সম্পর্কিত (চরিত্রসম্বন্ধীয় কুত্সা)। স্ত্রী. সম্বন্ধীয়া।

সম্বন্ধী

সম্বন্ধী [ sambandhī ] (-ন্ধিন্) বিণ. সম্বন্ধযুক্ত। ☐ বি. (বাং.) 1 শ্যালক; স্ত্রীর দাদা; 2 কুটুম্ব। সম্বন্ধীয় বিণ. বিষয়ক, সম্পর্কিত (চরিত্রসম্বন্ধীয় কুত্সা)। স্ত্রী. সম্বন্ধীয়া।

সম্বন্ধ

সম্বন্ধ [ sambandha ] বি. 1 সম্পর্ক, সংস্রব, যোগাযোগ; 2 আত্মীয়তা; 3 (বাং.) বিবাহের প্রস্তাব; 4 (ব্যাক.) স্বত্ব-স্বামিত্ব বা জন্যজনকতা ইত্যাদি সম্পর্ক (সম্বন্ধে ষষ্ঠী)। [সং. সম্ + বন্ধ]।

সম্প্রীত

সম্প্রীত বিণ. 1 প্রণয়যুক্ত, সদ্ভাবযুক্ত; 2 সন্তুষ্ট; 3 আহ্লাদিত।

সম্প্রীতি

সম্প্রীতি [ samprīti ] বিণ. 1 প্রণয়, সদ্ভাব (ভাইদের মধ্যে সম্প্রীতি বজায় আছে); 2 সন্তোষ, তৃপ্তি। [সং. সম্ + প্রীতি]। সম্প্রীত বিণ. 1 প্রণয়যুক্ত, সদ্ভাবযুক্ত; 2 সন্তুষ্ট; 3 আহ্লাদিত।

সম্প্রাপ্তি

সম্প্রাপ্তি বি. 1 সম্যক লাভ বা প্রাপ্তি; 2 আগমন, উপস্হিতি।

সম্প্রসারিত

সম্প্রসারিত বিণ. সম্প্রসারণ করা হয়েছে এমন (ব্যবসায় নানা দিকে সম্প্রসারিত)।

সম্প্রসারণ

সম্প্রসারণ [ sampra-sāraṇa ] বি. বিস্তৃত করা। [সং. সম্ + প্রসারণ]। সম্প্রসারক বিণ. সম্প্রসারণকারী। সম্প্রসারিত বিণ. সম্প্রসারণ করা হয়েছে এমন (ব্যবসায় নানা দিকে সম্প্রসারিত)।