সম্ভবপর

সম্ভবপর বিণ. যা ঘটতে বা করা যেতে পারে (কোনো মতেই সম্ভবপর নয়)।

সম্ভবে

সম্ভবে ক্রি. (কাব্যে) সম্ভবপর হয় (একত্র থাকা সম্ভবে না)।

সম্ভব

সম্ভব [ sambhaba ] বি. (সং.) 1 জন্ম, উত্পত্তি (কুমারসম্ভব); 2 সম্ভাবনা। ☐ বিণ. 1 জাত, উত্পন্ন; 2 (বাং.) যা হতে পারে, সম্ভাবনাযুক্ত (ঘটা সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়)। [সং. সম্ + √ ভূ + অ]। সম্ভবে ক্রি. (কাব্যে) সম্ভবপর হয় (একত্র থাকা সম্ভবে না)। সম্ভবত (-তস্) অব্য. হয়তো। সম্ভবপর বিণ. যা ঘটতে বা করা যেতে পারে (কোনো মতেই সম্ভবপর নয়)। সম্ভবাতীত বিণ. অসম্ভব, সম্ভাবনাহীন।

সম্বোধি

সম্বোধি [ sambōdhi ] বি. 1 সম্যক বোধ বা পূর্ণ জ্ঞান; 2 সম্যক চেতনা। [সং. সম্ + √ বুধ্ + ই]।

সম্বোধা

সম্বোধা [ sambōdhā ] ক্রি. (কাব্যে.) সম্বোধন করা। [সং. সম্ + √ বূধ্ + বাং. আ]।

সম্বোধন

সম্বোধন [ sambōdhana ] বি. 1 দূর থেকে আহ্বান, ডাক; 2 আমন্ত্রণ; 3 অভিভাষণ; 4 (ব্যাক.) আহ্বানসূচক পদ (সম্বোধনে প্রথমা)। [সং. সম্ + √ বুধ্ + অন]। সম্বোধিত বিণ. 1 আহুত; 2 আমন্ত্রিত।

সম্বুদ্ধ

সম্বুদ্ধ [ sambuddha ] বিণ. 1 সম্যক জ্ঞানপ্রাপ্ত বা চেতনাপ্রাপ্ত; 2 উদ্বুদ্ধ। ☐ বি. বুদ্ধাবতার। [সং. সম্ + বুদ্ধ]।