সম্মান
সম্মান [ sammāna ] বি. 1 শ্রেষ্ঠত্বের স্বীকৃতি; 2 খাতির, সমাদর (সম্মান করা); 3 মর্যাদা, গৌরব (সম্মানবৃদ্ধি)। [সং. সম্ + মান]। সম্মান দক্ষিণা বি. দক্ষিণা; নজরানা, সম্মাননীয় ব্যক্তির পারিশ্রমিক। সম্মানন, সম্মাননা বি. সম্মান করা। সম্মাননীয় বিণ. সম্মানের যোগ্য, মাননীয়। সম্মানীয় অশু.। সম্মানিত বিণ. সম্মানপ্রাপ্ত, সমাদৃত। স্ত্রী. সম্মানিতা। সম্মানী বিণ. সম্মানের অধিকারী (সম্মানী প্রতিবেশী)।
সম্ভ্রান্ত
সম্ভ্রান্ত [ sambhrānta ] বিণ. 1 মর্যাদাশালী; 2 কুলীন, অভিজাত। [সং. সম্ + √ ভ্রম্ + ত]। সম্ভ্রান্ততন্ত্র বি. অভিজাত-সম্প্রদায় কর্তৃক রাষ্ট্রশাসন-ব্যবস্হা।
সম্ভূয়সমুত্থান
সম্ভূয়-সমুত্থান [ sambhūẏa-samutthāna ] বি. অংশীদের মিলিত হয়ে বাণিজ্য, যৌথ প্রতিষ্ঠান; সমবায়-ব্যবসায়। [সং. সম্ভূয় (সম্ + √ ভূ + য) + সম্ + উদ্ + √ স্হা + অন]।