সম্মুখ
সম্মুখ [ sammukha ] বি. অভিমুখ, সমুখ, সমক্ষ (তার সম্মুখে)। ☐ বিণ. 1 অভিমুখী; সামনের (সম্মুখ পথ); 2 মুখোমুখি (সম্মুখ যুদ্ধ)। [সং. সম্ + মুখ]। সম্মুখগতি বি. সামনের দিকে এগিয়ে যাওয়া, এগোনো, সামনের দিকে গতি। সম্মুখগামী (-মিন) বিণ. সামনের দিকে যাচ্ছে এমন। সম্মুখীন বিণ. সম্মুখে উপস্হিত, সম্মুখস্হ (কঠিন পরিস্হিতির সম্মুখীন)। সম্মুখবর্তী (-র্তিন্) বিণ. সামনে রয়েছে এমন। স্ত্রী. সম্মুখবর্তিনী। সম্মুখযুদ্ধ বি. মুখোমুখি লড়াই।