স সম্মেলন সম্মেলন [ sammēlana ] বি. 1 সভা; 2 সম্মিলিত হওয়া; 3 সভাদিতে জনসমাবেশ (সাহিত্যসম্মেলন); 4 জনগণকে মিলিত করা। [সং. সম্ + মেলন]।
স সম্মেলক সম্মেলক [ sammēlaka ] বিণ. 1 সম্মেলনকারী, সম্মিলিত করে এমন; 2 সম্মিলিত (সম্মেলক গান)। [সং. সম্ + মেলক]।
স সম্রাজ্ঞী সম্রাজ্ঞী [ samrājñī ] বি. (স্ত্রী.) 1 মহারানি, বহু রাজ্যের অধিকারিণী; 2 সম্রাটের পত্নী। [সং. সম্ + রাজ্ঞী]।
স সম্যক সম্যক [ samyaka ] (-ম্যচ্) অব্য. ক্রি-বিণ. 1 সর্বপ্রকারে; 2 সমগ্রভাবে; 3 উত্তমরূপে; 4 উপযুক্তভাবে (সম্যকপ্রকারে, সম্যক অনুশীলন)। ☐ অব্য. বিণ. 1 সম্পূর্ণ; 2 উপযুক্ত, যোগ্য; 3 সত্য। [সং. সম্ + √ অঞ্চ্ + ক্বিন্]।