সরখেল

সরখেল [ sara-khēla ] বি. মধ্যযুগীয় সামরিক উপাধিবিশেষ; বর্তমানে বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [ফা. সরখয়ল্]।

সরখত

সরখত [ sara-khata ] বি. 1 সনদ, নির্দেশ; 2 জমিদারের দেওয়া কর্মচারীর নিয়োগপত্র; 3 পরোয়ানা। [ফা. সরখত্]।

সরকারি

সরকারি বি. সরকারের কাজ। ☐ বিণ. সরকারসম্বন্ধীয়; গভর্নমেণ্টের; সাধারণের (সরকারি সম্পত্তি)।

সরকার

সরকার [ sara-kāra ] বি. 1 প্রভু, মালিক; 2 ভূস্বামী; 3 শাসনকর্তা, নৃপতি; 4 শাসনবিভাগ, রাষ্ট্রশাসনতন্ত্র, গভর্নমেণ্ট; 5 অর্থাদি আদায় ও ব্যয়সংক্রান্ত কর্মচারী (বিলসরকার, বাজার সরকার); 6 মুসলমান আমলে হিন্দু ও মুসলমান রাজকর্মচারীকে প্রদত্ত খেতাববিশেষ। [ফা. সরকার্]। সরকারি বি. সরকারের কাজ। ☐ বিণ. সরকারসম্বন্ধীয়; গভর্নমেণ্টের; সাধারণের (সরকারি সম্পত্তি)।

সরেজমিন

সরজমিন, সরেজমিন [ sara-jamina, sarē-jamina ] বি. ঘটনাস্হল, অকুস্হল (সরেজমিনে তদন্ত)। [ফা. সর্জমীন্]।

সরজমিন

সরজমিন, সরেজমিন [ sara-jamina, sarē-jamina ] বি. ঘটনাস্হল, অকুস্হল (সরেজমিনে তদন্ত)। [ফা. সর্জমীন্]।

সরজ

সরজ [ saraja ] বিণ. দুধের সর থেকে উত্পন্ন। ☐ বি. মাখন। [সং. সর + √ জন্ + অ]।

সরসী

সরসী বি. দিঘি, সরোবর, হ্রদ (‘যৌবনসরসীনীরে’: রবীন্দ্র)।

সরঃ

সরঃ [ sarḥ ] (-রস্) বি. দিঘি, সরোবর, হ্রদ। [সং. √ সৃ + অস্]। সরসী বি. দিঘি, সরোবর, হ্রদ (‘যৌবনসরসীনীরে’: রবীন্দ্র)।

সরভাজা

সরভাজা বি. ঘিয়ে ভাজা সর দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ।